ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন যে ক্রিকেটার

২০২৫ নভেম্বর ০১ ১২:৪২:৪১

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন যে ক্রিকেটার

অবশেষে টেস্ট দলের অধিনায়ক চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ অপেক্ষার পর আবারও টেস্ট নেতৃত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়লেও, নতুন করে তাকে রাজি করিয়ে আবার সেই দায়িত্ব ফিরিয়ে দিয়েছে বোর্ড।

স্মরণ করা যায়, শ্রীলঙ্কা সিরিজের আগে ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর ক্ষোভ থেকেই টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। তবে এরপর থেকে আর কোনো টেস্ট ম্যাচ না থাকায় বিসিবি নতুন অধিনায়ক খুঁজতে তাড়াহুড়ো করেনি।

এখন যেহেতু নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে, তাই অধিনায়ক বেছে নেওয়া জরুরি হয়ে পড়েছিল। টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার রাতেই বিসিবির শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসে টেস্ট অধিনায়ক ঠিক করেন। একাধিক সূত্রের তথ্যে জানা গেছে, আলোচনার পর বোর্ড শান্তকেই পুনরায় নেতৃত্বে ফেরানোর সিদ্ধান্ত নেয়, এবং তিনি এতে সম্মতি দেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম টি-টোয়েন্টি সিরিজের পুরস্কার বিতরণ শেষে পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন। সেখানে সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে লিটনের বেফাঁস মন্তব্য তার বিপক্ষে যায়। অপরদিকে, মিরাজকেও নেতৃত্বের জন্য যথেষ্ট উপযুক্ত মনে করেননি বোর্ড সদস্যরা।

সবশেষে বিসিবির “তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক রাখার নীতি” বজায় রাখার সিদ্ধান্তই শান্তকে ফের নেতৃত্বে আনার পথ সুগম করেছে। ফলে টেস্ট দলের নেতৃত্বে আবারও ফিরছেন এই তরুণ ব্যাটার, যিনি পূর্বে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ