ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আবারও কমলো স্বর্ণের দাম! এক সিদ্ধান্তে টালমাটাল স্বর্ণবাজার
আন্তর্জাতিক বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্ববাজারে সোনার মূল্য প্রায় ১ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছরে আরেক দফা সুদের হার কমাবে কি না—এই অনিশ্চয়তার জেরে এমন পতন দেখা দিয়েছে। যদিও টানা তৃতীয় মাসের মতো স্বর্ণের সামগ্রিক দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
মার্কিন সময় শুক্রবার দুপুর ১টা ৪৯ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্সে ৪,০০১.৭৪ ডলারে, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৬ শতাংশ কম। ডিসেম্বর সরবরাহের জন্য গোল্ড ফিউচারসের দামও কমে দাঁড়ায় ৩,৯৯৬.৫ ডলার প্রতি আউন্সে।
ডলার সূচক (DXY) বর্তমানে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ফলে অন্যান্য মুদ্রায় লেনদেনকারীদের জন্য স্বর্ণের দাম তুলনামূলক বেশি হয়ে পড়েছে, যা ক্রেতাদের আগ্রহ কমিয়ে দিয়েছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ক্লিভল্যান্ডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক জানিয়েছেন, তিনি সুদের হার কমানোর বিপক্ষে। তার মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডের এখনই কঠোর অবস্থান বজায় রাখা প্রয়োজন। স্বাধীন স্বর্ণ ব্যবসায়ী তাই ওয়াং বলেন, “হ্যাম্যাক হচ্ছেন ফেডের তৃতীয় আঞ্চলিক প্রেসিডেন্ট, যিনি অতিরিক্ত সুদহার কমানোর বিরোধিতা করেছেন। এতে বোঝা যাচ্ছে, বাজার কিছুটা বেশি আশাবাদী ছিল।”
ফেড বুধবার সুদের হার কমালেও চেয়ারম্যান জেরোম পাওয়েলের ‘হকিশ’ মন্তব্যের কারণে বাজারে ডিসেম্বর মাসে আরেক দফা সুদ কমানোর সম্ভাবনা ৯০ শতাংশ থেকে নেমে ৬৩ শতাংশে ঠেকেছে—এ তথ্য জানিয়েছে সিএমই ফেডওয়াচ টুল।
বিশ্লেষকরা বলছেন, সাধারণত সুদের হার বেড়ে গেলে স্বর্ণের আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ আয় হয় না। তবে চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। গত ২০ অক্টোবর প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলার পর্যন্ত পৌঁছেছিল।
বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি জানায়, বিশ্বজুড়ে সুদের হার হ্রাস, ইটিএফ বিনিয়োগের প্রবণতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা—এসব কারণেই ভবিষ্যতেও স্বর্ণের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম ৪,৩০০ ডলার হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক ঘোষণায় জানান, চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধারে তিনি আমদানি শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে নামাবেন। বিনিময়ে চীন প্রতিশ্রুতি দিয়েছে, তারা অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমন করবে, মার্কিন সয়াবিন কিনবে এবং রেয়ার আর্থ রপ্তানি অব্যাহত রাখবে।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কিছুটা কমেছে। রুপার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪৮.৭৩ ডলার, প্লাটিনামের দাম ১.৭ শতাংশ কমে ১,৫৮৩.৪১ ডলার, এবং প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ কমে ১,৪৪০.০২ ডলারে নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল