ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ, বিতর্কের পর আবারও খেলা শুরু হচ্ছে

২০২৫ অক্টোবর ৩১ ১৬:৪০:১৭

ভারত-পাকিস্তান ম্যাচ, বিতর্কের পর আবারও খেলা শুরু হচ্ছে

এশিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান ঘটছে আবারও। কারণ, ফের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান—তাও আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

আগামী ১৪ নভেম্বর কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে টুর্নামেন্টের পর্দা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও ওমান। তবে আসল উত্তেজনা জমে উঠবে ১৬ নভেম্বর, যেদিন একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান—যা নিঃসন্দেহে ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইগুলোর একটি।

নতুন নাম, পুরোনো উত্তেজনা

এই টুর্নামেন্ট একসময় পরিচিত ছিল ‘এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপ’ নামে। তবে এবার নতুন রূপে, নতুন নামে ফিরছে এটি—‘এসিসি রাইজিং স্টারস টি-টোয়েন্টি’। নাম বদলালেও প্রতিযোগিতার মর্যাদা ও উত্তেজনা আগের মতোই অটুট।

আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নিচ্ছে তাদের ‘এ’ দল নিয়ে। অন্যদিকে সহযোগী দেশগুলো—হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত—খেলবে তাদের মূল দল নিয়ে।

দলবিন্যাস ও সূচি

দলগুলো দুই গ্রুপে ভাগ করা হয়েছে:

গ্রুপ এ: আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কাগ্রুপ বি: ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত

প্রতিদিন দুটি করে ম্যাচ হবে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। সেমিফাইনাল নির্ধারিত হয়েছে ২১ নভেম্বর, আর ২৩ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

ভারত-পাকিস্তান: ফের জ্বলে উঠছে পুরনো প্রতিদ্বন্দ্বিতা

এশিয়া কাপে বিতর্কিত অধ্যায়ের পর আবারও এক মঞ্চে দেখা হবে দুই ক্রিকেট পরাশক্তির। আগেরবার ট্রফি হস্তান্তর নিয়ে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। এবারও কি নতুন কোনো বিতর্কের জন্ম হবে? সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ৬টি সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা দু’বার করে, ভারত ও আফগানিস্তান একবার করে শিরোপা জিতেছে। সর্বশেষ ২০২4 সালের আসরে ফাইনালে আফগানিস্তান সাত উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।

তারিখম্যাচ
১৪ নভেম্বর পাকিস্তান বনাম ওমান, ভারত বনাম ইউএই
১৫ নভেম্বর বাংলাদেশ বনাম হংকং, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
১৬ নভেম্বর ভারত বনাম পাকিস্তান
২১ নভেম্বর সেমিফাইনাল
২৩ নভেম্বর ফাইনাল (দোহা)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ