ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন, কপাল পুড়লো যার
বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা এখন এক দীর্ঘস্থায়ী সংকটের নাম। টানা এক বছরের বেশি সময় ধরে বোলাররা লড়াইয়ের পুঁজি এনে দিলেও, টপ অর্ডার থেকে মিডল অর্ডার—কেউই ধারাবাহিক রান পাচ্ছেন না। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, একই চিত্র বারবার ফিরে আসছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও সেই হতাশাই যেন নতুন করে ধরা দিয়েছে। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও রানের দেখা না পেয়ে ইতোমধ্যে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। দুই ম্যাচ পরেই ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ায় আজকের (শুক্রবার) তৃতীয় ও শেষ ম্যাচটি এখন কেবল সম্মান রক্ষার লড়াই। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ব্যাটিং ব্যর্থতার পর বড় রদবদলের ইঙ্গিত
শেষ ম্যাচে টিম ম্যানেজমেন্ট একাদশে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে। বিশেষ করে ব্যাটিং ইউনিটে একাধিক ছাঁটাই প্রায় নিশ্চিত।সর্বশেষ ম্যাচে ব্যর্থ হওয়া জাকের আলি অনিককে বাইরে রাখার সম্ভাবনা বেশি। শামীম পাটোয়ারীর ধারাবাহিক ব্যর্থতায় তাকেও একাদশের বাইরে দেখতে পাওয়া যেতে পারে। তাওহীদ হৃদয়ের জায়গায় নতুন মুখ পারভেজ হোসেন ইমনকে দলে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে।
বোলিং আক্রমণেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাসকিন আহমেদকে বিশ্রাম দিলে তার জায়গায় ফিরবেন শরিফুল ইসলাম।
নতুন ভরসা সোহান ও মেহেদী
ব্যাটিং বিভাগের ভারসাম্য ফেরাতে দলে ফিরতে পারেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার অভিজ্ঞতা ও ফিনিশিং দক্ষতার উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।এছাড়া অফ-স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকেও একাদশে দেখা যেতে পারে, যিনি ব্যাট ও বল দুই দিকেই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
সব মিলিয়ে শেষ ম্যাচে সিরিজ বাঁচাতে নয়, বরং নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে, জেইডেন সিলস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল