ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিসাপ্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা
বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশে একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সম্প্রতি দূতাবাসের নাম ব্যবহার করে কিছু প্রতারক চক্র আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে—এমন তথ্য পাওয়ার পর দূতাবাস এই সতর্কতা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভিসা সংক্রান্ত যেকোনো ইমেইল পাওয়ার আগে প্রেরকের ঠিকানা ভালোভাবে যাচাই করা জরুরি।
“যদি ইমেইলের উৎস নিয়ে সামান্য সন্দেহও থাকে, তাহলে সরাসরি দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন,” — সতর্কবার্তায় উল্লেখ করেছে দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, তাদের কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে শুধুমাত্র স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়—যেখানে নতুন কোনো বার্তা এসেছে কি না, সেটি জানানো হয়।তবে ভিসা আবেদন সংক্রান্ত কোনো ব্যক্তিগত বা বিস্তারিত তথ্য কখনোই ইমেইলের মাধ্যমে পাঠানো হয় না।
প্রতারণার নতুন কৌশল
দূতাবাসের তথ্য অনুযায়ী, কিছু অসাধু এজেন্ট ভিসা প্রক্রিয়ায় “সহায়তার কথা” বলে ভিসাপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে—
“কোনো অবস্থাতেই অচেনা ব্যক্তির কাছে পাসপোর্ট নম্বর, ব্যাংক তথ্য বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য প্রদান করবেন না এবং অর্থ লেনদেন করবেন না।”
অফিসিয়াল তথ্যের উৎস
দূতাবাস সকল আবেদনকারীকে ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য
জার্মান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটঅথবা
অনুমোদিত সেবা প্রদানকারী সংস্থা ভিএফএস গ্লোবাল (VFS)–এর ওয়েবসাইট পরিদর্শনের আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল