ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শেষ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

২০২৫ অক্টোবর ৩০ ০৮:৪৮:১৪

শেষ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৫ রানে অলআউট হয় লিটন দাসের দল। ১৪ রানের ব্যবধানে পরাজয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য — মান রক্ষা। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দল ঘোষণায় কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের অপরিবর্তিত স্কোয়াড নিয়েই মাঠে নামবে টাইগাররা।

ওদিকে ওয়েস্ট ইন্ডিজ চাইবে হোয়াইটওয়াশ নিশ্চিত করে সিরিজ শেষ করতে। আর বাংলাদেশ চেষ্টা করবে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ