ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরিজ হারলেও সুনীল নারাইনের মত বোলার খুজে পেলো বাংলাদেশ

২০২৫ অক্টোবর ৩০ ০৮:৩৩:১০

সিরিজ হারলেও সুনীল নারাইনের মত বোলার খুজে পেলো বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটে যেন খুঁজে পাওয়া গেল এক নতুন চমক! ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝেই আলোচনায় উঠে এসেছেন স্পিনার নাসুম আহমেদ—তবে এবার শুধুই স্পিনার হিসেবে নয়, বরং একজন সম্ভাবনাময় বিধ্বংসী অলরাউন্ডার হিসেবে।

ক্রিকেটপ্রেমীরা সবাই জানেন সুনীল নারাইনের গল্প — একজন রহস্যময় স্পিনার থেকে কীভাবে তিনি গৌতম গম্ভীরের পরামর্শে রূপ নেন ভয়ঙ্কর ওপেনার হিসেবে। এবার সেই রূপান্তরের ছাপ দেখা যাচ্ছে বাংলাদেশের নাসুমের মধ্যেও।

চট্টগ্রামে সিরিজের ম্যাচগুলোতে ব্যাট হাতে নাসুম যেভাবে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের চোখ কপালে! স্লগ শটে দারুণ টাইমিং, ব্যাটে বলের পরিষ্কার সাউন্ড—সব মিলিয়ে এক ভয়ংকর অলরাউন্ডারের ইঙ্গিত দিচ্ছেন এই বাঁহাতি স্পিনার।

বিশেষজ্ঞদের মতে, যদি কোচ ও অধিনায়ক নাসুমকে সঠিক নির্দেশনা ও আত্মবিশ্বাস দেন, তাহলে তিনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের নিজস্ব “সুনীল নারাইন”। ইতিমধ্যেই দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ তাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন—যা প্রমাণ করে টিম ম্যানেজমেন্টও দেখছে তার মধ্যে এক্স-ফ্যাক্টর।

বাংলাদেশ দল যদি ভবিষ্যতে টি-টোয়েন্টি ফরম্যাটে নাসুমকে ওপেনার হিসেবে সুযোগ দেয়, তাহলে তার বিগ-হিটিং ক্ষমতা ও স্পিন বোলিং একসাথে হয়ে উঠতে পারে দলের জন্য বিশাল সম্পদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত