ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়

২০২৫ অক্টোবর ২৬ ১৮:২০:০১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়

চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে রোববার উন্মোচন করা হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের সামনে আয়োজিত উজ্জ্বল অনুষ্ঠানে ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন দু’দলের অধিনায়ক লিটন কুমার দাস ও শাই হোপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে ট্রফি উন্মোচনের নতুন ধারাবাহিক উদ্যোগ নিয়েছে। এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি ঢাকার লালবাগ কেল্লায়, এবং সিলেটের চা বাগানে উন্মোচন করা হয়েছিল। এবার বেছে নেওয়া হয়েছে চট্টগ্রামের শতবর্ষী সিআরবি প্রাঙ্গণ, যা ঐতিহ্য ও আধুনিক ক্রিকেট সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হয়ে উঠেছে।

রোববারের অনুষ্ঠানে উজ্জ্বল বিকেলের আলোয় পুরনো রেল ইঞ্জিনের সামনে দুই অধিনায়ক ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন। উপস্থিত ছিলেন বিসিবি কর্মকর্তারা ও স্থানীয় দর্শনার্থীরা।

আগামীকাল, সোমবার (২৭ অক্টোবর) ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

অধিনায়ক: লিটন কুমার দাসঅন্য খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল

অধিনায়ক: শাই হোপঅন্য খেলোয়াড়: অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস, খারি পিয়েরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ