ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিসিবি বস বুলবুলের এক ঘোষণাতে নড়েচড়ে উঠলো দেশের ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। অস্ট্রেলিয়া থেকে ফেরার কয়েক দিনের মধ্যেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজজয় প্রত্যক্ষ করেছেন তিনি। বাংলাদেশ সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেও র্যাঙ্কিংয়ে খুব বেশি অগ্রগতি হয়নি।
এই পারফরম্যান্সে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বুলবুল বলেন,
“আমাদের ওপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব, যাতে পুরো দেশ গর্ব করতে পারে।”
তিনি শুধু ভালো ক্রিকেটার নয়, ভালো মানুষ গড়ার দিকেও নজর দিতে চান।
“আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, বরং ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করব,” — যোগ করেন বুলবুল।
অন্যদিকে, পুরুষ দলের সাফল্যের মধ্যেই হতাশ করেছে বাংলাদেশ নারী দল। চলমান নারী বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি বাঘিনিরা। একাধিক ম্যাচে জয়ের দুয়ারে গিয়েও হোঁচট খেয়েছে দলটি।
তবে নারী ক্রিকেট নিয়েও আশাবাদী বুলবুলের কণ্ঠে ভেসে এসেছে অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করেন, ছেলেদের আগেই মেয়েরা বিশ্বকাপ জিততে পারে।
“আমার মনে হয়, ছেলেদের আগে মেয়েরাই বিশ্বকাপ জিতবে। এবারের টুর্নামেন্টে ছোটখাটো ভুল না করলে হয়তো আমাদের পাঁচটি জয় হতো, সেমিফাইনালেও যাওয়া যেত। তবে আমরা শিখছি, সামনে আরও শক্ত হয়ে ফিরব,” — বলেন তিনি।
নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বুলবুলের এই মন্তব্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল