ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আত্ম হ ত্যা নিষিদ্ধ উত্তর কোরিয়ায়, ব্যর্থ প্রচেষ্টাকারীদের জন্য মৃ ত্যু দ ণ্ড ঘোষণা
উত্তর কোরিয়ায় আত্মহত্যা সবসময়ই আইনত নিষিদ্ধ ছিল। তবে এবার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই নীতিতে যুক্ত করেছেন আরও কঠোর শাস্তির বিধান। নতুন আদেশ অনুযায়ী, কেউ আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেলে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। অর্থাৎ, ব্যর্থ আত্মহত্যাকারীকেও মরতে হবে শাস্তিস্বরূপ।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যানুযায়ী, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ায় আত্মহত্যার হার ভয়াবহভাবে বেড়ে গেছে। চলতি বছরে আত্মহত্যার ঘটনা গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব এবং সামাজিক অস্থিরতা।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র বলেছেন, “উত্তর কোরিয়ায় বর্তমানে মারাত্মক অভ্যন্তরীণ অস্থিরতা বিরাজ করছে। সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, অনেকেই অনাহারে মারা যাচ্ছে।”
সম্প্রতি রায়ংগং প্রদেশে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “জেনারেল সেক্রেটারি আত্মহত্যা প্রতিরোধ নীতি অনুমোদন করলেও, স্থানীয় প্রশাসন এখনো কার্যকর কোনো সমাধান দিতে পারেনি। কারণ আত্মহত্যার পেছনে দারিদ্র্য ও অনাহারই মূল কারণ, যা সহজে সমাধান করা যাচ্ছে না।”
বিশ্লেষকদের মতে, আত্মহত্যার ঘটনাকে “রাষ্ট্রবিরোধী কাজ” হিসেবে দেখছে উত্তর কোরিয়া সরকার। তাই জনগণের মধ্যে ভয় সৃষ্টি করে এই প্রবণতা দমন করতেই এমন কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তকে “অমানবিক ও নিষ্ঠুর” আখ্যা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল