ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবল বিশ্বে শোকের ছায়া : ব্রাজিল ফুটবলারের মর্মান্তিক মৃ'ত্যু
ফুটবল বিশ্বে নেমেছে গভীর শোকের ছায়া। মাত্র ২০ বছর বয়সেই মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ব্রাজিলের প্রতিশ্রুতিশীল ফুটবলার অ্যান্টনি ইয়লানো। স্থানীয় সময় ২০ অক্টোবর ভোরে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
ইয়লানো পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। দিনটি ছিল বিশেষ — তার বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে রাত সাড়ে তিনটার দিকে ফেরার পথে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা পার হওয়া একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ইয়লানোর মোটরসাইকেল উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গরুটিও মারা যায়। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ইয়লানো হেলমেট পরেছিলেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
তার ক্লাব পিয়াউই এস্পোর্তে ক্লুব এক বিবৃতিতে জানিয়েছে,
“আমরা গভীর শোকে নিমজ্জিত। ইয়লানো শুধু মাঠের খেলোয়াড় নন, একজন অনুপ্রেরণাদায়ক তরুণ ছিলেন। ২০২৪ সাল থেকে তিনি আমাদের দলের অংশ হয়ে আছেন এবং অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।”
এছাড়া তার সাবেক দুই ক্লাব আসোসিয়াসাও আতলেতিকা দি আলতোস এবং ফ্লুমিনেন্সে–পিআই-ও সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে।
ইয়লানো ২০২৩ সালে ব্রাজিলের সিরি–সি লিগে আলতোসের হয়ে রেমোর বিপক্ষে পেশাদার অভিষেক করেছিলেন। মাত্র দুই মৌসুমে অনূর্ধ্ব–২০ দলে ২৮টি গোল করে নিজের প্রতিভার প্রমাণ রেখেছিলেন। আসন্ন কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব–২০ ও কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে পিয়াউইয়ের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন এই তরুণ ফরোয়ার্ড।
তার হঠাৎ মৃত্যুতে ব্রাজিলিয়ান ফুটবলজুড়ে নেমে এসেছে শোকের ঢেউ। সহখেলোয়াড় ও সমর্থকরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন — “একটি অসমাপ্ত স্বপ্ন থেমে গেল, বিদায় ইয়লানো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল