ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্বজুড়ে নতুন ইতিহাস গড়ল সৌদি আরব
বিশ্ব চিকিৎসাবিজ্ঞানে নতুন ইতিহাস রচনা করল সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটি এবার দেখালো যে, প্রযুক্তি ও চিকিৎসা একসঙ্গে কাজ করলে অসম্ভবও সম্ভব হতে পারে।রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্র (KFSHRC)-এ প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের টিউমার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ৬৮ বছর বয়সী এক রোগীর মস্তিষ্কে ৪.৫ সেন্টিমিটার আকারের টিউমার রোবটিক সার্জারির মাধ্যমে সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। এই অপারেশনকে বিশেষজ্ঞরা চিকিৎসা ইতিহাসে “এক যুগান্তকারী সাফল্য” হিসেবে দেখছেন।
প্রধান সার্জন ডা. হোমুদ আল-দাহাশ জানান, এই উন্নত রোবটিক সিস্টেম সার্জারির নির্ভুলতা ও নিরাপত্তা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। মাত্র এক ঘণ্টায় সম্পন্ন হওয়া এই জটিল অস্ত্রোপচারের পর রোগী মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সচেতন অবস্থায় বাড়ি ফিরে গেছেন — যা প্রচলিত পদ্ধতির তুলনায় চারগুণ দ্রুত।
KFSHRC-এর সিইও ডা. মাজিদ আল-ফায়াদ বলেন, “এই সাফল্য প্রমাণ করে যে সৌদি আরব এখন বৈশ্বিক চিকিৎসা উদ্ভাবনের শীর্ষে। আমরা ভবিষ্যতের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করছি।”
এর আগেও এই হাসপাতাল বিশ্বের প্রথম রোবটিক হার্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্ট করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিল। চিকিৎসা প্রযুক্তিতে সৌদি আরবের ধারাবাহিক এই অগ্রগতি দেশটির স্বাস্থ্য খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)