ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিসিবির বড় সিদ্ধান্ত : তবে কি বাংলাদেশ দলের নতুন কোচ আশরাফুল

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৩ ০৭:৫৯:২৩

বিসিবির বড় সিদ্ধান্ত : তবে কি বাংলাদেশ দলের নতুন কোচ আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। যদিও কোন নির্দিষ্ট ভূমিকা বা পজিশনে তিনি কাজ করবেন, তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

বুধবার রাতে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, “হ্যাঁ, বোর্ড থেকে যোগাযোগ করা হয়েছে। এখনো আলোচনা চলছে। তারা ব্যাটিং কোচ নাকি অন্য কোনো ভূমিকায় চাইছেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি। কয়েকদিন ধরেই কথা চলছে।”

এর আগে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ও অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মেয়াদ প্রথমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকলেও পরে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। বর্তমানে তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন।

তবে গেল এক বছরে জাতীয় দলের ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্ন উঠেছে সালাউদ্দিনের কার্যকারিতা নিয়ে। বিশেষ করে সাম্প্রতিক এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর বিসিবি নতুন ব্যাটিং কোচ খোঁজার উদ্যোগ নেয়। বোর্ডের এক পরিচালক আগেই জানিয়েছেন, বিষয়টি পরবর্তী সভায় আলোচনায় আসবে।

মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসেবে যুক্ত করার প্রস্তাব বিসিবির নতুন পরিকল্পনারই অংশ, যা দলের পারফরম্যান্স উন্নত করতে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। ক্রিকেট মহলে ইতিমধ্যেই আশরাফুলের সম্ভাব্য এই নতুন ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ