ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ব্যাপক হারে কমলো সোনার দাম, যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৩ ০৭:০৩:০১

ব্যাপক হারে কমলো সোনার দাম, যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে একদিনের লেনদেনে প্রতি আউন্স সোনার মূল্য ৬ দশমিক ৩ শতাংশ কমে প্রায় ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে। বুধবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে প্রভাবশালী অর্থনৈতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

চলতি বছরজুড়ে সোনার দামে লাগাতার ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, যা মোট মূল্যবৃদ্ধিকে দাঁড় করিয়েছে প্রায় ৫৫ থেকে ৫৭ শতাংশে। তবে সর্বশেষ এই দরপতনকে বিশ্লেষকরা ‘প্রযুক্তিগত সংশোধন’ হিসেবে দেখছেন। তাদের মতে, ডলারের বিপরীতে মার্কিন মুদ্রার শক্তিশালী অবস্থান, ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়া এবং চীন–যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য আলোচনার সম্ভাবনা—এসব কারণেই বিনিয়োগকারীরা স্বর্ণবাজার থেকে মুনাফা তুলে নিচ্ছেন।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত গোল্ড ফিউচারের দাম কমেছে ২৯ দশমিক ৯০ ডলার বা ০ দশমিক ৭৩ শতাংশ, পাশাপাশি স্পট সোনার দামও উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। একই সঙ্গে রুপার দামেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।

চলতি বছর সোনার দাম এক পর্যায়ে ঐতিহাসিক সর্বোচ্চে পৌঁছেছিল, যা ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে এবং বাজারে স্বস্তি ফেরায়, যা সোনার চাহিদা হ্রাসে ভূমিকা রাখে।

বিশ্লেষকরা বলছেন, সাধারণত সোনার বাজার প্রভাবিত হয় বাণিজ্যিক অনিশ্চয়তা, যুদ্ধাবস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার পরিবর্তনের ওপর। যখন বৈশ্বিক অস্থিরতা বাড়ে, তখন বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁকে; কিন্তু পরিস্থিতি স্থিতিশীল হলে তারা আবার অন্য বিনিয়োগমুখী সম্পদে ফিরে যায়। বর্তমান দরপতন সেই প্রবণতারই প্রতিফলন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত