ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রথমবারের মতো মশা পাওয়া গেলো যে দেশে
দীর্ঘদিন ধরে মশামুক্ত দেশ হিসেবে পরিচিত আইসল্যান্ডেও এবার দেখা মিলল এই অপ্রত্যাশিত কীটের! ইতিহাসে প্রথমবারের মতো দেশটিতে মশা শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে আইসল্যান্ডের উষ্ণতা দ্রুত বাড়ছে, আর সেটিই মশার বেঁচে থাকার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছে।
আইসল্যান্ডের ন্যাচারাল সাইন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কিডাফেলে, কিওস এলাকায় তিনটি নমুনা সংগ্রহ করা হয়েছে — যার মধ্যে দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা।এই নমুনাগুলো মথ ধরার জন্য পাতা ওয়াইন ফাঁদ থেকে পাওয়া গেছে।
ম্যাথিয়াস বলেন,
“আমরা অনেকদিন ধরেই সন্দেহ করছিলাম যে, মশা একসময় আইসল্যান্ডেও টিকে যেতে পারে। এখানে পর্যাপ্ত জলাভূমি ও পুকুর আছে।তবে, এতদিনের কঠোর ঠান্ডা আবহাওয়ার কারণে তাদের টিকে থাকা সম্ভব হয়নি।”
কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। আইসল্যান্ডের তাপমাত্রা বর্তমানে উত্তর গোলার্ধের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় চার গুণ দ্রুত বাড়ছে।হিমবাহ গলে যাচ্ছে, এবং দক্ষিণাঞ্চলের মাছ যেমন ম্যাকারেল এখন দেশটির জলসীমায় ধরা পড়ছে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে নতুন নতুন প্রজাতির মশা ছড়িয়ে পড়ছে।সম্প্রতি যুক্তরাজ্যে মিশরীয় মশার ডিম এবং কেন্টে এশীয় এডিশ মশা পাওয়া গেছে —যেগুলো ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো ভয়ংকর রোগ ছড়াতে সক্ষম।
বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি উষ্ণতা বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকে,তাহলে একদিন হয়তো আর্কটিক অঞ্চলেও মশা দেখা যাবে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)