ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বর্ণের পোশাক ‘দুবাই ড্রেস’ যা বিশ্বের সবচেয়ে ভারী, দাম জানলে চমকে যাবেন
সংযুক্ত আরব আমিরাতের আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির তৈরি স্বর্ণখচিত ‘দুবাই ড্রেস’ এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে! পোশাকটি বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে রেকর্ড গড়েছে।
‘দুবাই ড্রেস’-এর ওজন ১০.০৮১২ কিলোগ্রাম, যা সম্পূর্ণ ২১ ক্যারেট খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি। এর বাজারমূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি টাকা।
শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ৫৬তম ঘড়ি ও গহনার প্রদর্শনীতে এই রেকর্ড ঘোষণা করা হয়। অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড সার্টিফিকেট তুলে দেয় কোম্পানির হাতে।
পোশাকটি তৈরি করা হয়েছে চারটি অংশে —
স্বর্ণের মুকুট (৩৯৮ গ্রাম)
নেকলেস (৮,৮১০.৬০ গ্রাম)
কানের দুল (১৩৪.১ গ্রাম)
হেয়ার পিস (৭৩৮.৫ গ্রাম)
ডিজাইনটিতে ঐতিহ্যবাহী আমিরাতি সংস্কৃতি ও ইতিহাসের ছোঁয়া রয়েছে, যেখানে স্বর্ণের সূক্ষ্ম নকশার সঙ্গে রঙিন রত্নখচিত অলঙ্করণ মিলিয়ে তৈরি হয়েছে আধুনিক ও প্রাচীনতার অপূর্ব মেলবন্ধন।
আল রোমাইজানের আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেন,
“এটি শুধু একটি গহনা নয়, এটি আমিরাতের সৃজনশীলতা ও ঐতিহ্যের প্রতীক। এই অর্জন দুবাইকে স্বর্ণ ও গহনার বৈশ্বিক রাজধানী হিসেবে আরও শক্তিশালী করবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল