ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এক লাথিতেই বদলে দিয়েছিলেন সবকিছু, আম্পায়ার, সিন্ডিকেট—কারও ভয় পাননি সাকিব

২০২৫ অক্টোবর ২১ ০৭:২৫:২০

এক লাথিতেই বদলে দিয়েছিলেন সবকিছু, আম্পায়ার, সিন্ডিকেট—কারও ভয় পাননি সাকিব

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যদি সাহস, সততা ও প্রতিবাদের প্রতীক খোঁজা হয়—সবার আগে যে নামটি উঠে আসে, তা হলো সাকিব আল হাসান। মাঠে যেমন পারফর্ম করেন, তেমনি অন্যায়ের সামনে তিনি কখনো নত হননি।

যখন অনেকেই অন্যায়ের মুখে নীরব থেকেছেন, তখন সাকিব নিজে উদাহরণ তৈরি করেছেন — কথায় নয়, কাজে। ঘরোয়া ক্রিকেটের অনিয়ম, পক্ষপাত ও সিন্ডিকেটের বিরুদ্ধে সবচেয়ে শক্ত প্রতিবাদটি এসেছিল তার হাত থেকেই — সেই বিখ্যাত “স্টাম্পে লাথি” ঘটনায়।

সেদিন অনেকেই হয়তো ভাবেনি, এই এক লাথিই ঘরোয়া ক্রিকেটের দুর্নীতির পর্দা উন্মোচন করবে। কিন্তু বাস্তবতা হলো, সেই ঘটনার পর থেকেই ঘরোয়া লিগের স্বচ্ছতা বাড়তে শুরু করে, ম্যাচ টেলিকাস্ট হয়, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়ে সচেতনতা বাড়ে।

চাইলেই সাকিব বোর্ডের সঙ্গে আপস করে নিজের অবস্থান ‘নিরাপদ’ রাখতে পারতেন। কিন্তু তিনি কখনো ব্যক্তিস্বার্থে নতি স্বীকার করেননি। ভুল আম্পায়ারিং হোক বা অন্যায় সিদ্ধান্ত—তিনি সবসময় মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন। এ কারণেই হয়তো অনেক সময় বোর্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, শাস্তিও পেয়েছেন। কিন্তু তিনি কখনো নীতি থেকে বিচ্যুত হননি।

বাণিজ্যিকভাবে তাকে ব্যবহার করা হয়েছে, তার জনপ্রিয়তাকে কাজে লাগানো হয়েছে—তবুও তিনি সততার অবস্থান থেকে একচুলও সরে যাননি। সাকিব কারও তোষামোদ করেন না, অন্যায়ের পাশে দাঁড়ান না। যা ঠিক, সেটাকেই ঠিক বলেন—এই সরলতা ও সাহসই তাকে আলাদা করেছে।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিব কেবল একজন অলরাউন্ডার নন—তিনি একটি সময়ের প্রতীক, এক নির্ভীক কণ্ঠস্বর। তার হাতে শুধু ব্যাট বা বল নয়, ছিল ন্যায়ের অস্ত্রও।

আজ যখন ক্রিকেটে আবার সিন্ডিকেটের ছায়া ঘনিয়ে আসে, তখন সাকিবের মতো ‘ঘাড়ত্যাড়ে’ কাউকে প্রয়োজন—যে অন্যায়ের মুখে চুপ থাকবে না, প্রয়োজনে আবারও এক লাথিতে বদলে দেবে সবকিছু।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ