ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভয়াবহ বিমান দুর্ঘটনা

২০২৫ অক্টোবর ২০ ১১:৫২:০৪

ভয়াবহ বিমান দুর্ঘটনা

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সরাসরি সমুদ্রে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই বিমানবন্দরের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। চীনা গণমাধ্যম জানায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি পণ্যবাহী একটি কার্গো প্লেন ছিল, যা স্থানীয় একটি রানওয়ে থেকে উড্ডয়নকালে নিয়ন্ত্রণ হারায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি সমুদ্রের দিকে ছিটকে পড়ে যায়।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটির ব্রেকিং সিস্টেমে ত্রুটি থাকায় এটি রানওয়ে থেকে ছিটকে যায়।

তদন্তে সহায়তা করতে ঘটনাস্থলে রয়েছে বিমান নিরাপত্তা বিভাগ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল। বিমানবন্দরের একটি অংশে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় হংকং প্রশাসন শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত