ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ক্ষেপেছে রশিদ খান, দিয়ে দিলেন অনেক বড় ঘোষণা
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আফগান ক্রিকেট অঙ্গন। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ইতোমধ্যেই পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
এবার জাতীয় দলের অধিনায়ক রশিদ খান নীরব কিন্তু শক্ত অবস্থান নিয়েছেন।নিজের এক্স (সাবেক টুইটার) প্রোফাইল থেকে তিনি পিএসএল দল লাহোর কালান্দার্সের নাম সরিয়ে দিয়েছেন।অনেকে এটিকে তাঁর পিএসএল বর্জনের ইঙ্গিত হিসেবেই দেখছেন।
রশিদ এক পোস্টে লিখেছেন—
“সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় নারী, শিশু ও তরুণ ক্রিকেটারসহ বহু নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে।যারা একদিন দেশের হয়ে খেলতে চেয়েছিল, তাদের জীবন এভাবে নিভে যাওয়া গভীর বেদনার।”
আফগান ক্রিকেট বোর্ডের ঘোষণায় বলা হয়, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে পরিকল্পিত ত্রিদেশীয় সিরিজে এখন আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে অংশ নেবে।
এ ঘটনায় সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী ও অলরাউন্ডার গুলবাদিন নাইবও রশিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।নাইব বলেন,
“পাকিস্তানি বাহিনীর এই বর্বর হামলা আমাদের জাতির মর্যাদা ও স্বাধীনতার ওপর আঘাত। কিন্তু আমরা নত হব না।”
নবীর ভাষায়,
“উরগুনে তরুণ ক্রিকেটারদের শাহাদত হৃদয়বিদারক। এই আক্রমণ আমাদের আরও ঐক্যবদ্ধ করবে।”
রশিদ খান গত তিন মৌসুম ধরে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন।এই সময় তিনি নিয়েছেন ৪৪ উইকেট, গড় ১৫.৪৭ ও ইকোনমি ৬.১৩।তবে সাম্প্রতিক এই রাজনৈতিক ও মানবিক ট্র্যাজেডির পর তাঁর পিএসএলে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল