ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
এনসিপি শাপলা প্রতীক নিয়ে চুড়ান্ত ঘোষণা দিলেন : হাসনাত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক নিয়েই ভোটে অংশ নিতে চায়। দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রোববার (১৯ অক্টোবর) সকালে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা।”
তবে নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে প্রাথমিকভাবে খাট, বেগুনসহ মোট ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে বলেছে। এর পরও দলটি শাপলা প্রতীকের দাবিতে অটল রয়েছে। দলীয় নেতারা রোববার বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে একই দাবি পুনর্ব্যক্ত করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “শাপলার বিকল্প কোনো প্রতীক আমরা নেব না। ইসি কোন নীতিমালার ভিত্তিতে প্রতীক বরাদ্দ করে, তা স্পষ্ট নয়। অনেক সময় দেখা যায়, কোনো দলকে প্রতীক দেওয়া হয় বিশেষ বিবেচনায়—এটি গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও যোগ করেন, “ইসির আচরণে এমন একটা ধারণা তৈরি হয় যেন সিদ্ধান্তগুলো তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মনে হয় কমিশন স্বাধীনভাবে কাজ করছে না, বরং অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।”
এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও একই বক্তব্য দেন। তিনি বলেন, “ইসি আমাদের ৫০টি প্রতীক থেকে বেছে নিতে বলেছে, কিন্তু আমরা শাপলাই চাই। অন্য কোনো প্রতীক আমরা গ্রহণ করব না।”
দলটির দাবি, ‘শাপলা’ প্রতীক বাংলাদেশের রাজনীতিতে ঐক্য ও শান্তির প্রতীক, তাই এটিই এনসিপির মূল পরিচয় বহন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)