ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, জেনেনিন ফলাফল

২০২৫ অক্টোবর ১৮ ২০:৩৪:৫২

এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, জেনেনিন ফলাফল

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগাররা দেখিয়েছে দারুণ ফর্ম, যেখানে ব্যাটে-বলে সমান ভূমিকা রেখেছেন দলের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। তবে পরিস্থিতি সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। দুজনের জুটিতে আসে গুরুত্বপূর্ণ পঞ্চাশ রান, যদিও ব্যাটিং ছিল মন্থর গতির। শান্ত ফেরার পর একপ্রান্ত ধরে লড়ে যান হৃদয়। ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেওয়ার পর ৯০ বলে ৫১ রান করে তিনি ফিরে যান।

অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন দেখিয়েছেন দারুণ ধৈর্য ও ব্যাটিং দক্ষতা। ৭৬ বলে ৪৬ রান করে তিনি দলকে ২০০ রানের পুঁজি গড়তে সহায়তা করেন। শেষ দিকে রিশাদ হোসেন (১৩ বলে ২৬) ও তানভির ইসলাম (৪ বলে ৯) এর ক্যামিও ইনিংসে বাংলাদেশ পৌঁছে যায় ২০৭ রানে।

জবাবে ব্যাট হাতে শুরুটা ভালো করলেও বাংলাদেশি বোলারদের ঘূর্ণিতে ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। লেগ স্পিনার রিশাদ হোসেন একাই নেন ৫ উইকেট— ক্যারিয়ারের প্রথম ফাইভ-ফর। বিশ্বের মাত্র দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে ইনিংসের প্রথম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এরপর মিরাজ, তানভির ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক ব্যাটার ফিরতে থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। ফলে ৮৫ রানের বড় জয়ে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার পান তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।

এই জয়ের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিনের হতাশা কাটানোর ইঙ্গিত দিলো মেহেদী হাসান মিরাজের দল। মিরপুরের দর্শকরা দেখেছে নতুন উদ্যমে খেলতে নামা এক আত্মবিশ্বাসী বাংলাদেশ দলকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০৭ (৪৯.৪ ওভারে)

ওয়েস্ট ইন্ডিজ: ১২২ (৩৬.২ ওভারে)

ফলাফল: বাংলাদেশ জয়ী ৮৫ রানে

ম্যাচসেরা: রিশাদ হোসেন (৫ উইকেট)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ