ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন ভারতের ওপেনার কিরণ নাভগিরে। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৪ বলেই সেঞ্চুরি তুলে নিয়ে ভাঙলেন নিউজিল্যান্ড তারকা সোফি ডিভাইনের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড।
গতকাল অনুষ্ঠিত ইন্ডিয়ান উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে, মহারাষ্ট্রের হয়ে পাঞ্জাবের বিপক্ষে ব্যাট হাতে নামেন কিরণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের উপর ঝড় তোলেন এই ডানহাতি ওপেনার। মাত্র ৩৫ বলে ৭টি ছক্কা ও ১৪টি চারে অপরাজিত ১০৬ রান করে দলকে মাত্র ৮ ওভারেই জয় এনে দেন তিনি।
এই অসাধারণ ইনিংসের ফলে ৩১ বছর বয়সী কিরণ নাভগিরে নারী টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন। তার স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬, যা নারী ক্রিকেটে অভূতপূর্ব। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ৩০০-এর ওপরে স্ট্রাইক রেটে সেঞ্চুরি করার রেকর্ড এখন তার দখলে।
এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের, যিনি ২০২১ সালে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডটিনের দখলে— ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
উল্লেখ্য, কিরণ নাভগিরে ভারতের জার্সিতে সর্বশেষ খেলেছেন ২০২২ সালের অক্টোবরে এশিয়া কাপে, থাইল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত তিনি ভারতের হয়ে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)