ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ : ৩১ ওভার শেষ,দেখেনিন বাংলাদেশের স্কোর
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ধীরগতিতে এগোচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান।
ওয়েস্ট ইন্ডিজ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের যথার্থ প্রমাণ দেয় তাদের বোলাররা, ম্যাচের শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে দেয়।
ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)। এরপর ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা করেন নজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি। তবে ব্যক্তিগত ৩২ রানে খারি পিয়ের-এর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শান্ত।
এরপর তরুণ ব্যাটার তৌহিদ হৃদয় অপরাজিত রয়েছেন ৪৬ রানে (৭৭ বল), আর তার সঙ্গী অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ৩৪ বল খেলে অপরাজিত ১২ রানে ব্যাট করছেন। এখন পর্যন্ত ৩১ ওভার শেষে বাংলাদেশের রান ১০৩/৩। রান রেট ৩.৩২।
বাংলাদেশের ইনিংস সংক্ষেপ
স্কোর: ১০৩/৩ (৩১ ওভার)
উইকেট পড়েছে: সাইফ হাসান ৩, সৌম্য সরকার ৪, নজমুল হোসেন শান্ত ৩২
অপরাজিত: তৌহিদ হৃদয় ৪৬*, মাহিদুল ইসলাম অঙ্কন ১২*
অতিরিক্ত: ৬ (১ লেগবাই, ৫ ওয়াইড)
ওয়েস্ট ইন্ডিজের বোলিং
রোমারিও শেফার্ড: ৫ ওভার, ১ মেডেন, ৮ রান, ১ উইকেট
জেডেন সিলস: ৫ ওভার, ২৯ রান, ১ উইকেট
খারি পিয়ের: ৮ ওভার, ২ মেডেন, ১৫ রান, ১ উইকেট
রস্টন চেজ: ৬ ওভার, ১৮ রান
গুডাকেশ মুটি: ৭ ওভার, ৩২ রান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)