ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেটারদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিসিবি,দেয়া হয়েছে হুমকি
আফগানিস্তানের কাছে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর দেশে ফেরার পথে দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাঈম শেখ, তাওহীদ হৃদয়সহ কয়েকজন খেলোয়াড়ের প্রতি অশালীন আচরণ ও হেনস্তার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমনকি পরিবারের সদস্যদের সামনেও অপমানের শিকার হতে হয় কিছু ক্রিকেটারকে।
এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিরুদ্ধে হুমকিসূচক পোস্টের বিষয়টি তদন্তে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,
“বিমানবন্দরের ঘটনা ও ফেসবুকের হুমকিদাতা—দুই ঘটনাই সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্তে কাজ করছে। বিষয়টিকে রাষ্ট্রীয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
বিমানবন্দরে অপ্রীতিকর আচরণ
দেশে ফেরার সময় শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হচ্ছিলেন ক্রিকেটাররা। এ সময় কয়েকজন দর্শক তাদের গাড়ির পেছনে গিয়ে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার ও গালাগাল করতে থাকেন। বিশেষ করে নাঈম শেখ ও তাসকিন আহমেদের গাড়ির কাছাকাছি গিয়ে এই ঘটনা ঘটানো হয়। এসব মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ফেসবুকে হুমকি, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী
এ ছাড়া একটি ফেসবুক পোস্টে মিরপুরে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে উপস্থিত দর্শকদের ‘শায়েস্তা করার’ হুমকি দেওয়া হয়। পোস্টে লেখা হয়—
“মিরপুরের কিছু ভাই মিলে একটা টিম করছি। যারা এই দলের খেলা দেখতে আসবেন, তাদের বেধড়ক মার দেওয়া হবে।”
এই উসকানিমূলক পোস্টকে বিসিবি অত্যন্ত উদ্বেগজনক ও নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে।
বিসিবির ওই পরিচালক বলেন,
“খেলায় ভালো-মন্দ ফলাফল আসবেই। সমালোচনা হতে পারে, কিন্তু ক্রিকেটারদের হুমকি বা শারীরিকভাবে আক্রমণ করার মানসিকতা একেবারেই অগ্রহণযোগ্য। আমরা চাই মাঠ ও গ্যালারি—দুই জায়গাই যেন নিরাপদ থাকে।”
নিরাপত্তা জোরদারের নির্দেশআসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে মিরপুর স্টেডিয়াম ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শকদের জন্য কঠোর প্রবেশনীতি ও নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়েছে।
বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল