ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সুখবর: বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ঘোষণা দিলো মধ্যপ্রাচ্যের যে দেশ
মধ্যপ্রাচ্যের দেশ ইরাক বাংলাদেশি শ্রমিকদের নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৩ ও ১৪ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ-ইরাক যৌথ কমিটির বৈঠকে ইরাক এ আগ্রহের কথা জানান। বৈঠকে উভয় পক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং ভবিষ্যতে জনশক্তি প্রেরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে।
বৈঠকের সিদ্ধান্ত ও প্রক্রিয়াবৈঠকের শেষে উভয় দেশের প্রতিনিধি একটি ‘রেকর্ড অব ডিসকাশন’-এ স্বাক্ষর করেন। সিদ্ধান্ত অনুযায়ী, ইরাক সরকার বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন খাতে নিয়োগের জন্য কর্মী ভিসা প্রদানের উদ্যোগ নেবে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে, ইরাকি নিয়োগকর্তার পাঠানো চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যাচাই ও সত্যায়নের পর কর্মী নিয়োগ সম্পন্ন হবে।
প্রত্যেক কর্মীকে ইরাকে যাওয়ার আগে কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করতে হবে, যাতে তাদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষিত থাকে। ইরাকে বিভিন্ন খাতে কর্মী চাহিদার বিষয়টি সুনির্দিষ্টভাবে জানতে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করবে এবং সে অনুযায়ী কর্মী প্রেরণের ব্যবস্থা করবে।
অনিয়মিত শ্রমিক ও নিয়মিতকরণইরাকে বর্তমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে ইরাকি প্রতিনিধিদল ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার তাদের নিয়মিতকরণের লক্ষ্যে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য ইরাক সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে।
যৌথ কমিটির ভবিষ্যৎ পরিকল্পনাউভয় দেশের মধ্যে কর্মসংস্থান সহযোগিতা জোরদার করতে যৌথ কমিটি বছরে অন্তত একবার বৈঠক করার বিষয়ে সম্মত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, এবং ইরাকের পক্ষে মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আবদুর রেজা খাইয়ুন আত-ওয়ানি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া উপস্থিত ছিলেন। এর আগে, ইরাকি প্রতিনিধিদল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল