ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বাবা মেয়ে একসাথে এইচএসসি পরিক্ষা দিয়েছিলেন, রেজাল্ট দেখে অবাক সবাই
নাটোরের লালপুর উপজেলার বাঘা কাকড়ামারী গ্রামে আজ শিক্ষার নতুন ইতিহাস রচিত হয়েছে। ৪০ বছর বয়সী আব্দুল হান্নান তাঁর মেয়ে হালিমা খাতুনের সঙ্গে একই সময়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শিক্ষার প্রতি অদম্য মনোবল ও পরিবারিক উৎসাহই এই সাফল্যের মূল চাবিকাঠি।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, আব্দুল হান্নান পেয়েছেন জিপিএ-৪.৩৩ এবং মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ-৩.৭১। বাবা পরীক্ষা দিয়েছেন বাঘা কাকড়ামারী কলেজ থেকে, আর মেয়ে পরীক্ষা দিয়েছেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে। ২০২৩ সালে দুজনেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে হান্নান প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু অকৃতকার্য হন। সংসারের দায়ে লেখাপড়া বন্ধ করে গোপালপুর রেলগেটে একটি ছোট চায়ের দোকান পরিচালনা শুরু করেন। বছর চলার সঙ্গে সঙ্গে শিক্ষার আগ্রহ আরও প্রবল হয়। মেয়ে হালিমার উৎসাহে ২৫ বছর পর আবার তিনি পড়াশোনা শুরু করেন।
হালিমা খাতুন বলেন, "ইচ্ছা থাকলে সবই সম্ভব। বাবার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করা। এবার একসাথে এইচএসসি পাস করতে পেরে আমি গর্বিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।"
আব্দুল হান্নান জানান, "সংসারের চাপে স্বপ্নটা থেমে গিয়েছিল। মেয়ে ও স্ত্রীর উৎসাহে আবার শুরু করি। এখন এইচএসসি পাস করেছি। আশা করছি, একদিন মাস্টার্স ডিগ্রি অর্জন করব।"
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, "এটি নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। একসাথে বাবা-মেয়ে এইচএসসি উত্তীর্ণ হয়েছেন, যা শিক্ষার প্রতি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)