ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভিসা নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন সুখবর
যুক্তরাজ্যে কাজের ভিসা নিয়ে বহু বাংলাদেশি স্বপ্ন দেখে উন্নত জীবনযাপনের। এই ভিসার মাধ্যমে শুধু চাকরি নয়, পরিবারকে সঙ্গে আনা, পড়াশোনা করা এবং পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগও পাওয়া যায়। প্রধান দুটি জনপ্রিয় ভিসা হলো দক্ষ কর্মী ভিসা (Skilled Worker Visa) এবং স্বাস্থ্য ও সেবা কর্মী ভিসা (Health & Care Worker Visa)।
কোন ধরনের ভিসা নেওয়া যায়?
১. দক্ষ কর্মী ভিসা: অনুমোদিত ব্রিটিশ নিয়োগকর্তার সঙ্গে যোগদান করে যোগ্য চাকরি করার জন্য।২. স্বাস্থ্য ও সেবা কর্মী ভিসা: ডাক্তার, নার্স বা স্বাস্থ্য ও সামাজিক যত্ন পেশাজীবীদের জন্য।
এর বাইরে রয়েছে আরও কিছু ভিসা যেমন: অস্থায়ী কর্মী ভিসা, গ্লোবাল ট্যালেন্ট ভিসা, গ্র্যাজুয়েট ভিসা, সিনিয়র বা স্পেশালিস্ট কর্মী ভিসা।
যোগ্যতার শর্ত
অনুমোদিত ব্রিটিশ নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব থাকতে হবে।
সার্টিফিকেট অব স্পন্সরশিপ (CoS) থাকা আবশ্যক।
UK Home Office-এর Skilled Worker Eligible Occupations List-এ থাকা পেশা হতে হবে।
ন্যূনতম বেতন অনুযায়ী যোগ্য চাকরি করা।
দক্ষ কর্মী ভিসা: বছরে ৩৮,৭০০ পাউন্ড (প্রায় ৬৩ লাখ টাকা)
স্বাস্থ্য ও সেবা ভিসা: বছরে ২৯,০০০ পাউন্ড (প্রায় ৪৭ লাখ টাকা)
ইংরেজি ভাষায় দক্ষতা (IELTS B1 বা সমতুল্য)
কতদিন থাকতে পারবেন?
দুই ধরনের ভিসা সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয়। পরে মেয়াদ বাড়ানো যায়।
৫ বছর পর ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (ILR) বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যায়।
শর্ত: নিরবচ্ছিন্ন বসবাস, ইংরেজি দক্ষতা, Life in the UK Test পাস।
আবেদন প্রক্রিয়া
যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে (পাসপোর্ট, CoS রেফারেন্স, ইংরেজি দক্ষতা, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি)।
প্রয়োজনে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বায়োমেট্রিক তথ্য দিতে হবে।
আবেদন শুরুর সর্বোচ্চ সময় চাকরি শুরুর তারিখের ৩ মাস আগে।
আবেদনের খরচ
দক্ষ কর্মী ভিসা: £769 – £1,751 (প্রায় ১.২৬ – ২.৮৭ লাখ টাকা)
স্বাস্থ্য ও সেবা কর্মী ভিসা: £304 – £590 (প্রায় ৫০ – ৯৭ হাজার টাকা)
স্বাস্থ্যসেবা সারচার্জ সাধারণ ক্ষেত্রে £1,035/বছর (স্বাস্থ্য ও সেবা কর্মী ভিসায় প্রযোজ্য নয়)
ব্যাংকে নিজের জন্য £1,270 রাখতে হবে, ডিপেনডেন্টদের জন্য অতিরিক্ত £285/জন
কী করতে পারবেন, কী পারবেন না
পাবেন: চাকরি করা, পড়াশোনা, পরিবারকে সঙ্গে আনা, স্বেচ্ছাসেবী কাজ।
পাবেন না: সরকারি সুবিধা নেওয়া, চাকরি পরিবর্তন (ভিসা আপডেট ছাড়া), স্বনিযুক্ত কাজ।
আবেদনের ধাপ
১. চাকরির প্রস্তাব ও CoS পাওয়া
২. যোগ্যতা ও আর্থিক সক্ষমতা যাচাই
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত
৪. অনলাইনে আবেদন
৫. ফি ও স্বাস্থ্যসেবা সারচার্জ প্রদান
৬. বায়োমেট্রিক তথ্য জমা
৭. সিদ্ধান্তের জন্য অপেক্ষা (বিদেশ থেকে ৩ সপ্তাহ, UK থেকে ৮ সপ্তাহ, প্রায়োরিটি সার্ভিসে দ্রুত)
পরামর্শ
ভিসার নিয়ম এবং ফি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্য যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট (gov.uk) থেকে যাচাই করা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)