ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভারতীয় ক্রিকেট দল নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তে হতাশ ভারতীয় ক্রিকেটার
ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি জাতীয় দলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে স্কোয়াডে তার নাম রাখা হয়নি, যা শামিকে হতাশ করেছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে, শামিকে কি আর ভারতের হয়ে খেলা দেখবে কি না।
প্রধান নির্বাচক অজিত আগারকার স্পষ্ট করে বলতে পারেননি কেন শামিকে স্কোয়াডে নেওয়া হয়নি। তিনি জানিয়েছেন, শামির ফিটনেস সংক্রান্ত কোনো আপডেট তার কাছে নেই এবং চোটের বিষয়ে নিশ্চিত নন।
শামি এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, “আমার দায়িত্ব হলো এনসিএতে অনুশীলন করা ও ম্যাচ খেলা। নির্বাচকরা কার কাছে যাবেন বা যাবেন না, সেটা তাদের বিষয়। আমি নিজের দায়িত্ব পালন করছি।”
চোট থেকে সেরে উঠে শামি নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলছেন। শেষবার জাতীয় দলে তাকে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল এবং দুলীপ ট্রফিতে। শামি জানিয়েছেন, “অ্যাঙ্কেল এবং হাঁটুর চোটের পরও আমি নিয়মিত খেলছি। ফর্ম নিয়ে কোনো সমস্যা নেই। সুযোগ পেলেই আবার জাতীয় দলে খেলার জন্য মুখিয়ে আছি।”
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দারুণ বোলিং করা শামি বলেন, “সবসময় একইভাবে পারফর্ম করা সম্ভব নয়। বিশ্বকাপে ভালো করেছি, এরপর চোট পেয়েছিলাম। এখন আগের মতো ফিরে আসার চেষ্টা করছি।”
তিনি জানিয়েছেন, আপাতত রাজ্য দলের হয়ে খেলেই নিজের ফিটনেস ধরে রাখবেন। শামি বলেন, “ভালো খেলার মাধ্যমে সুযোগ আসবে। ডাক না পেলেও সমস্যা নেই, বাংলার হয়ে খেলা চালিয়ে যাব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল