ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নতুন চমক, ক্রিকেটের নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’ চালু, জেনেনিন কত ওভারে শেষ হবে খেলা
ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন রোমাঞ্চ আসছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে চালু হতে যাচ্ছে ক্রিকেটের চতুর্থ ফরম্যাট, নাম ‘টেস্ট টোয়েন্টি’। নাম শুনে প্রথমে একটু অবাক লাগতে পারে—টেস্ট আর টি-টোয়েন্টি তো আলাদা ফরম্যাট। তবে এবার দুই ফরম্যাটকে একত্রিত করে নতুন কিছু উদ্ভাবন করা হচ্ছে।
নতুন এই ফরম্যাটে খেলা হবে ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে, যার মধ্যে তিনটি ভারতের এবং বাকি তিনটি বিদেশি। প্রতিটি ম্যাচে মোট ৮০ ওভার খেলা হবে, যা চারটি সেশনে ভাগ করা থাকবে। অর্থাৎ প্রতি সেশন হবে ২০ ওভার। ফলে টেস্টের ধীরগতির খেলা এবং টি-টোয়েন্টির ঝাঁপাটে রোমাঞ্চ একসাথে পাওয়া যাবে।
প্রতিটি দলে থাকছে ১৬ জন ক্রিকেটার—৮ জন ভারতীয় এবং ৮ জন বিদেশি। মোট ৯৬ জন ক্রিকেটার নিলামের মাধ্যমে দল পাবে। এছাড়া বাকি ২০৪ জন খেলোয়াড় থাকবেন নিলাম পুলে, যারা তিন ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ওয়াইল্ডকার্ড পুলে স্থান পেতে পারেন। মৌসুম চলাকালীন সময় এই দলগুলো চাইলে খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করতে পারবে।
ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে উদ্যোগ নিয়েছেন ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানিন, এবং তার পাশে রয়েছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা—হরভজন সিং, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেডেন এবং ক্যারিবীয় ক্রিকেটের ধারক ক্লাইভ লয়েড।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেন, “টেস্ট টোয়েন্টি হলো একটি উদ্ভাবনমূলক ফরম্যাট। এটি খেলাটির ঐতিহ্যকে সম্মান জানিয়ে ভবিষ্যতের সম্ভাবনাকে আলিঙ্গন করে। তরুণ খেলোয়াড়দের জন্য নতুন স্বপ্ন তৈরি করে এবং ভক্তদের জন্য নতুন রোমাঞ্চের গল্প দেয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল