ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার কারনে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব, পেয়েছেন জিপিএ ৩.৯০

২০২৫ অক্টোবর ১৬ ১৬:৪০:১১

এইচএসসি পরীক্ষার কারনে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব, পেয়েছেন জিপিএ ৩.৯০

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। শিক্ষার্থীদের মাঝে যেমন আনন্দের বন্যা, তেমনি কারও জীবনে এসেছে হতাশা। এমনই এক সময়ে মনে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের কথা — যিনি নিজেও একসময় এই পরীক্ষায় অংশ নিতে ক্রিকেট মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

প্রায় ১৭ বছর আগে, ২০০৮ সালে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি, শুধু এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। তার আগে পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে মন দেন পড়াশোনায়। মাত্র দেড় মাসের প্রস্তুতি নিয়েই মে মাসের শেষ দিকে পরীক্ষায় বসেন সাকিব।

পরীক্ষার সময় ঘরের মাঠে অনুষ্ঠিত কিটপ্লাই কাপ ও পাকিস্তানে এশিয়া কাপে খেলা হয়নি তার। সাকিবের জায়গায় দলে সুযোগ পান মুশফিকুর রহিম। পরে ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, সাকিব ৩.৯০ জিপিএ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

এই ঘটনা প্রমাণ করে, মনোযোগ ও পরিশ্রম থাকলে একসঙ্গে পড়াশোনা আর খেলাধুলা — দুটোতেই সফল হওয়া সম্ভব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ