ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ ২০২৬: চূড়ান্ত হলো ১৯ দল! দেখুন কারা কারা থাকছে
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মোট ২০ দল। ইতোমধ্যে ১৯ দলের নাম চূড়ান্ত হয়েছে, বাকি একটি দল নির্ধারিত হবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব শেষে।
সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ে ওমান ও নেপাল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যারা যথাক্রমে ১৮ ও ১৯তম দল হিসেবে টুর্নামেন্টে জায়গা পেয়েছে। এই অঞ্চলের বাকি একটি আসনের জন্য লড়ছে জাপান ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ম্যাচেই নির্ধারিত হবে কে পাবে শেষ টিকিট।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০ দলের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও সমান সংখ্যক দল নিয়ে হবে টুর্নামেন্ট। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও আগের আসরের সুপার এইটে খেলা সাতটি দল — বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র — সরাসরি খেলবে মূল পর্বে।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের টিকিট পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। আমেরিকা অঞ্চল থেকে এসেছে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আর আফ্রিকা অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে।
সবশেষ তথ্যানুসারে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিত দলগুলো হলো—ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, ওমান এবং নেপাল।
এখন বাকি আছে শুধু একটি দল, যারা পূর্ণ করবে ২০ দলের বিশ্বকাপের তালিকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল