ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ক্রিকেট বিশ্বে নতুন চমক : অবসরের আগেই কোচ হলেন ম্যাক্সওয়েল

২০২৫ অক্টোবর ১৬ ১৫:৪৯:২৮

ক্রিকেট বিশ্বে নতুন চমক : অবসরের আগেই কোচ হলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে মাঠের বাইরে থাকলেও, এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। অবসরের আগেই কোচিং পেশায় নাম লেখালেন তিনি। আসন্ন স্প্রিং চ্যালেঞ্জ টুর্নামেন্টে মেলবোর্ন স্টারস নারী দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাক্সওয়েল।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে খেলতে পারেননি তিনি। নেটে অনুশীলনের সময় সতীর্থের এক শটে তার কবজিতে চিড় ধরা পড়ে। পরবর্তীতে অস্ত্রোপচার করাতে হয় ম্যাক্সওয়েলকে, ফলে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন। যদিও তিনি তৃতীয় ম্যাচে ফেরার আশা করছেন।

ম্যাক্সওয়েল বর্তমানে বিশেষ স্প্লিন্ট পরে ফিটনেস পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছেন। এ সময়েই নতুন চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন কোচিং। মেলবোর্ন স্টারসের নারী দলের প্রধান কোচ অ্যান্ডি ক্রিস্টির সঙ্গে কাজ করবেন তিনি। দলের উইকেটকিপার ব্যাটার সোফি রিড জানিয়েছেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাক্সওয়েলের অভিজ্ঞতা অমূল্য। তার কাছ থেকে শেখার সুযোগটা দারুণ হবে।”

২১ অক্টোবর থেকে শুরু হবে স্প্রিং চ্যালেঞ্জ টুর্নামেন্ট, যেখানে মেলবোর্ন স্টারস মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের। টুর্নামেন্টে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে, আর ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ