ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নারী ক্রিকেটার মারুফার এইচএসসি পরীক্ষার ফলাফল দেখে চমকে গেলো সবাই
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তারের এইচএসসি পরীক্ষার ফলাফল এখনো অনিশ্চিত। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে পরীক্ষা দেওয়া এই তরুণী ক্রিকেটার এবার ভূগোল বিষয়ে অকৃতকার্য হয়েছেন। বিকেএসপির উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান জানিয়েছেন, ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা হবে, কারণ মারুফা দাবি করেছেন—তার পরীক্ষা খারাপ যায়নি।
তিনি বলেন, “মারুফা জানিয়েছে ভূগোলের পরীক্ষা ভালো হয়েছে। তাই আমরা খাতা পুনর্মূল্যায়নের আবেদন করছি। নতুন ফলে কী আসে, সেটিই দেখার বিষয়।”
ফলে বলা যায়, আপাতত ‘ঝুলে’ আছে মারুফার এইচএসসি ফলাফল।
অন্যদিকে, বিকেএসপি থেকে এবারের পরীক্ষায় ১৫৬ জন অংশ নিয়ে ১৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৯৪.২৩ শতাংশ। ক্রিকেটারদের মধ্যে মারুফা মৃধা (জিপিএ ৪.২৫), ওয়াসি সিদ্দিকি (৪.০৮) এবং বর্ষণ সফলভাবে পাস করেছেন।
এবার ‘গোল্ডেন এ প্লাস’ পেয়েছেন বাস্কেটবল খেলোয়াড় শাহরিয়ার। এছাড়া টেবিল টেনিসের জয় ইসলাম, এথলেটিকসের মাসুম মোস্তফা এবং ক্রিকেটের নাভিদ আল হাসান, মেহরাব হাসান ও জান্নাতুল ফেরদৌস এষা পেয়েছেন ‘এ প্লাস’।
আর্চারদের মধ্যে সাগর ইসলাম (৩.০৮) এবং আব্দুর রহমান আলিফ (৩.৮৩) পাস করেছেন। হকি শাখার বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দায়িত্বে থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল