ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
এইচএসসি রেজাল্ট : গত ২০ বছরের ইতিহাসে এই প্রথম ঘটলো এমন ঘটনা
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১২,৩৫,৬৬১ জন। এর মধ্যে ৫,০৮,৭০১ জন শিক্ষার্থী ফেল করেছেন, যা মোট পরীক্ষার্থীর ৪১.১৭ শতাংশ।
ছাত্রদের মধ্যে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬,১১,৪৪৬ জন। তাদের মধ্যে ৩,৩৩,৮৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। এ বছর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩২,০৫৩ জন। অন্যদিকে, ছাত্রীদের সংখ্যা ছিল ৬,২৪,২১৫ জন, যাদের মধ্যে ৩,৯৩,০৯৬ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৭,০৪৪ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৫৯,২৩২ জন বেশি পাস করেছে এবং ৪,৯৯১ জন বেশি জিপিএ-৫ অর্জন করেছে।
বিদেশে অনুষ্ঠিত পরীক্ষায় ৮টি কেন্দ্রের মাধ্যমে ২৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ২৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। বিদেশ কেন্দ্রের পাসের হার ছিল ৯৫.৮৮ শতাংশ।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১০,৪৭,২৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন, যাদের মধ্যে ৫,৯৮,১৬৬ জন পাস করেছেন। পাসের হার এই বোর্ডগুলোতে ৫৭.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৩,২১৯ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফল এবারও শীর্ষে, যেখানে পাসের হার ৭৫.৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪,২৬৮ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ১,৬১০ জন।
নির্দিষ্ট বোর্ডভিত্তিক পাসের হার ছিল এইভাবে: ঢাকা বোর্ড ৬৪.৬২ শতাংশ, রাজশাহী ৫৯.৪০ শতাংশ, কুমিল্লা ৪৮.৮৬ শতাংশ, যশোর ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম ৫২.৫৭ শতাংশ, বরিশাল ৬২.৫৭ শতাংশ, সিলেট ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহ ৫১.৫৪ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ড ৭৫.৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ড ৬২.৬৭ শতাংশ।
এ বছর মোট ৩,৪৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা অনুষ্ঠিত করেছে। এর মধ্যে ৩৪৫টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, এবং ২০২টি প্রতিষ্ঠানে এক জনও পাস করতে পারেনি।
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)