ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চরম দু:সংবাদ : দেশে পা রেখেই অবিশ্বাস্য ঘটনা ঘটে গেলো বাংলাদেশের ক্রিকেটে

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৬ ১০:৫৯:০৪

চরম দু:সংবাদ : দেশে পা রেখেই অবিশ্বাস্য ঘটনা ঘটে গেলো বাংলাদেশের ক্রিকেটে

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থ ওয়ানডে সিরিজ শেষে বুধবার (১৫ অক্টোবর) দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। দুটি আলাদা ফ্লাইটে দেশে পৌঁছান নাঈম শেখ, মুস্তাফিজ, সাইফ, হাসান, রিশাদ, তানজিম ও তাসকিনরা।

কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের সম্মুখীন হতে হয় অপ্রত্যাশিত অপ্রীতিকর ঘটনার। সমর্থকদের মধ্যে কিছু নেতিবাচক আচরণ দেখা দেয়; তাদের গাড়ির দিকে চিৎকার, গালাগালি ও অবজ্ঞার মতো স্লোগান ধাওয়া শুরু হয়। বিশেষভাবে তাওহীদ হৃদয় ও নাঈম শেখের গাড়ি লক্ষ্য করে সমর্থকদের ক্ষোভ লক্ষ্য করা যায়।

নাঈম শেখ বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, এমন আচরণ তাদের কষ্ট দেয় এবং তিনি সমর্থকদের ভালোবাসা প্রত্যাশা করেন, ঘৃণা নয়।

“আমরা যারা মাঠে নামি, শুধু খেলা খেলি না। দেশের নাম বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে,” লিখেছেন নাঈম।

তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, কখনো আমরা জয়ী হই, কখনো পরাজিত। জয় আসে, পরাজয়ও আসে—এটাই খেলাধুলার বাস্তবতা। আমরা জানি, যখন আমরা হেরে যাই, তখন সমর্থকরা কষ্ট পান, রাগও হয়। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা দেখানো হয়েছে এবং গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই আমাদের কষ্ট দিয়েছে।”

নাঈম শেখ সমর্থকদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন, সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। তিনি লিখেছেন, “আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক বা পরাজয়, লাল-সবুজ আমাদের সবার গর্ব। আমরা লড়ব, আবার উঠব—দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশাআল্লাহ।”

শান্ত /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ