ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে জরিমানা করা হলো যে ক্রিকেটারকে

২০২৫ অক্টোবর ১৫ ২২:০০:৪২

বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে জরিমানা করা হলো যে ক্রিকেটারকে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরানকে বাংলাদেশ ম্যাচে আচরণবিধি ভঙ্গের জন্য জরিমানা করেছে। তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত দুই বছরে এটি তার প্রথম শাস্তি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডেতে। আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে ব্যাট দিয়ে সরঞ্জামে আঘাত করেন জাদরান। আইসিসি এটিকে মাঠ সংশ্লিষ্ট সরঞ্জাম অপব্যবহার হিসেবে গণ্য করেছে।

আইসিসির আচরণবিধির ধারা ২.২ অনুযায়ী, এটি লেভেল ১ পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত। ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জামে অপ্রয়োজনীয় বা আগ্রাসী ব্যবহার করা খেলোয়াড়কে সতর্কবার্তা, সর্বোচ্চ ৫০% ম্যাচ ফি’র জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্টে দণ্ডিত করা যেতে পারে।

ম্যাচ রেফারি গ্রায়েম লা ব্রয়েডার জাদরানের জন্য এই শাস্তি অনুমোদন করেছেন। এ কারণে আলাদা শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগটি দায়ের করেন অন-ফিল্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহমাদ দুররানী, তৃতীয় আম্পায়ার আকবর আলী এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ