ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপদসংকেত: ১৫৯ বছরের ক্রিকেটে ক’লঙ্কজনক ইতিহাস রচনা করলো বাংলাদেশ

২০২৫ অক্টোবর ১৫ ১৬:৫৬:৩৩

বিপদসংকেত: ১৫৯ বছরের ক্রিকেটে ক’লঙ্কজনক ইতিহাস রচনা করলো বাংলাদেশ

শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানের ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ওয়ানডে সিরিজ। জেনুইন ৬ জন ব্যাটসম্যান মিলিয়ে খেললেন মাত্র ৬৪ বল—উইকেট হারানোর গতি অবিশ্বাস্য।

একজন সাইফ হাসান ছাড়া কেউই টিকে থাকতে পারেননি। প্রতিপক্ষ রশিদ খানের বোলিংয়ের সামনে পুরো ব্যাটিং লাইনআপ যেন অসহায়।

৫০ ওভারের প্রতিটি মুহূর্তে ধ্বসবাংলাদেশ এখন এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে ৫০ ওভার পূর্ণ করার ধৈর্যও নেই।আগের সময়ের ধারাভাষ্য—মাহমুদউল্লাহ, মুশফিকরা উইকেট পড়লেও দলের স্কোরকে সম্মানজনক পর্যায়ে পৌঁছে দিতেন।

আজ সেই “ডট বল খেলা”র ধৈর্যও নেই। ৪৪ রানের অবস্থায় ১ উইকেট হারানো পর থেকে ১০ উইকেট হারিয়ে ৯৩ রানে ধস, যা বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের এক ইতিহাস।

বিশ্বকাপ যোগ্যতা নিয়ে প্রশ্নএভাবে খেলা অব্যাহত থাকলে, বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের দাবির বাইরে চলে যাবে।

প্রশ্ন উঠেছে—কোন দিক থেকে ওয়ানডে ব্যাটিংকে পুনরায় শক্তিশালী করা সম্ভব হবে?

শান্ত /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ