ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নোমানের ঘূর্ণি ও শাহিনের আগুনে বোলিং,শেষ হলো পাকিস্তান দ:আফ্রিকার ম্যাচ
লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের। স্পিন আর গতির দুর্দান্ত মিশেলে পাকিস্তান ছিনিয়ে নিয়েছে দাপুটে জয়। বাঁহাতি স্পিনার নোমান আলি ও পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদির দুর্ধর্ষ বোলিংয়ে প্রোটিয়ারা গুটিয়ে গেছে মাত্র ১৮৩ রানে।
ফলে ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৩ রানে হার মেনে নেয় দক্ষিণ আফ্রিকা, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
ঘূর্ণি-গতির যুগল তাণ্ডবস্পিন সহায়ক লাহোরের উইকেটে আরও একবার অপ্রতিরোধ্য হয়ে উঠলেন নোমান আলি।প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে যোগ করলেন আরও ৪টি —মোট ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা এই বাঁহাতি স্পিনার হয়ে উঠেছেন পাকিস্তানের জয় নায়ক।
অন্য প্রান্ত থেকে সহায়তা দেন পেসার শাহিন আফ্রিদি, যিনি দ্বিতীয় ইনিংসে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে প্রোটিয়াদের প্রতিরোধ গুঁড়িয়ে দেন।
শেষ দিনে ধস দক্ষিণ আফ্রিকারচতুর্থ দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২ উইকেটে ৫১ রান। সেখান থেকে দ্রুতই চাপে পড়ে যায় দলটি।
আগের ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে (১৬) ফিরিয়ে প্রথম আঘাত হানেন শাহিন।এরপর টার্নিং ট্র্যাকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন নোমান আলি।
ট্রিসটিয়ান ব্রেভিস একাই কিছুটা প্রতিরোধ গড়েন—৫৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে রায়ান রিকেলটনের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি।
তবে দলীয় ১২৮ রানে ব্রেভিসকে ফেরান নোমান, আর সেখান থেকেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার বাকি ব্যাটিং।
শেষদিকে সাইমন হারমার ও কাইল ভেরেইনার ছোট জুটি খানিকটা আশা জাগালেও শাহিনের তোপে সেই আশাও নিভে যায়।মাত্র কয়েক ওভারেই শেষ তিন উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন পাকিস্তানি পেসার।
সিরিজের পরবর্তী ম্যাচদুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২০ অক্টোবর, যেখানে পাকিস্তান সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে, আর দক্ষিণ আফ্রিকা চেষ্টা করবে ঘুরে দাঁড়ানোর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল