ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আরব আমিরাতের ভিসা নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন সুখবর
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ নতুন করে আলোচনায় বসেছে ভিসা সহজীকরণ ইস্যুতে। লক্ষ্য—বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করা। বিষয়টি নিশ্চিত করেছেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল-জেনারেল মো. রাশেদুজ্জামান, দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে।
???????? প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মী আমিরাতেবর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। রাশেদুজ্জামান জানান, ভিসা জটিলতার কারণে এই সংখ্যা স্থবির হয়ে আছে। তবে, ভিসা প্রক্রিয়া সহজ হলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দুই দেশের অর্থনীতিকেই উপকৃত করবে।
কনস্যুলার সেবায় নতুন উদ্যোগ
বাংলাদেশ কনস্যুলেট সম্প্রতি প্রবাসীদের জন্য বেশ কিছু নতুন কনস্যুলার সেবা চালু করেছে।শনিবার, রবিবার ও শুক্রবার—এই তিন দিনে বিভিন্ন আমিরাতে “মোবাইল কনস্যুলার সার্ভিস” পরিচালনা করছে কনস্যুলেট, যাতে দূরবর্তী অঞ্চলে থাকা প্রবাসীরাও সহজে সেবা পান।
রাশেদুজ্জামান বলেন,
“আমাদের টিম এখন বিভিন্ন আমিরাতে গিয়ে অন-দ্য-স্পট কনস্যুলার পরিষেবা দিচ্ছে। এতে শ্রমিকদের সময় ও অর্থ দুটোই বাঁচছে।”
তিনি আরও জানান, কনস্যুলেটে একটি সহায়তা ডেস্ক খোলা হয়েছে, যাতে অশিক্ষিত শ্রমিকরা দালালদের প্রতারণা থেকে রক্ষা পান।
সিইপিএ (CEPA) আলোচনায় দুই দেশ
বাংলাদেশ ও আমিরাতের মধ্যে Comprehensive Economic Partnership Agreement (CEPA) বা ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়েও চলছে আলোচনা। এই চুক্তি সফল হলে দুই দেশের ১.৫ বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কনসাল-জেনারেল।
তিনি জানান, বাংলাদেশ চায় আমিরাত থেকে বিনিয়োগ আকর্ষণ করতে—বিশেষ করে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষি-প্রক্রিয়াকরণ ও হালাল মাংস শিল্পে।
শান্ত /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?