ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে বরিশাল ও তামিমের খেলা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন মিজানুর রহমান
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই মৌসুমে পরপর শিরোপা জিতেছে ফরচুন বরিশাল, কিন্তু এবার সেই সফল দলকেই দেখা নাও যেতে পারে মাঠে—এমন আশঙ্কা ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে।কারণ, সময় সংকট, বিসিবি নির্বাচন আর প্রশাসনিক জটিলতার মধ্যে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে বরিশালের কর্ণধার মিজানুর রহমান আশা জাগালেন—যদি বিপিএলের সময় পিছিয়ে যায়, বরিশাল অবশ্যই খেলবে, আর খেলবে মানেই মাঠে ফিরবেন তামিম ইকবালও।
সম্প্রতি ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাৎকারে মিজানুর বলেন,
“আমি কখনও বলিনি আমরা খেলব না। শুধু বলেছি, এত অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া কঠিন। সময় একটু পেলেই আমরা অবশ্যই বিপিএলে অংশ নেব।”
তিনি আরও যোগ করেন,
“ফরচুন বরিশাল ছাড়া বিপিএল আয়োজন করা ঠিক হবে না। আমাদের মতো বড় দল প্রস্তুতি ছাড়া মাঠে নামলে লিগের মান নষ্ট হবে।”
অন্যদিকে বরিশালের অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালের অংশগ্রহণ নিয়েও চলছে আলোচনার ঝড়। সাম্প্রতিক সময়ে ক্রিকেট থেকে দূরে থাকলেও মিজানুরের বিশ্বাস,
“বরিশাল খেললে তামিমও খেলবে। আমি তাকে নিজে অনুরোধ করব মাঠে নামতে।”
বিসিবি ইতোমধ্যে জানিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহেই শুরু হবে বিপিএলের ১২তম আসর। এবার ৫টি দল নিয়ে হবে টুর্নামেন্ট, যেখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের সঙ্গে যুক্ত হতে পারে আরও একটি নতুন ভেন্যু।
আলভী /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল