ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রোহিত ও কোহলির ভবিষ্যৎ: অস্ট্রেলিয়া সফর কি করবে পথ নির্ধারণ?
বিশ্বকাপে রোহিত ও কোহলি খেলতে পারবে কি না জানালেন গম্ভীর
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামছেই না। ওয়ানডে ছাড়া সব ফরম্যাট থেকে অবসর নেওয়া এই দুই অভিজ্ঞ ব্যাটার কি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন, নাকি আসন্ন অস্ট্রেলিয়া সফরই তাদের পরবর্তী পথ নির্ধারণ করবে—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
মঙ্গলবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। তবে সিরিজ জয়ের চেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রোহিত ও কোহলি। ভারতীয় দলের ম্যানেজমেন্ট কী ভাবছে, তা জানতে চাওয়া হয় কোচ গৌতম গম্ভীরের কাছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে বিদায় নেন রোহিত ও কোহলি। এরপর মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসরে যান তারা। বর্তমানে তারা কেবল ওয়ানডে ক্রিকেটে সক্রিয়। দীর্ঘ বিরতির পর আসন্ন অস্ট্রেলিয়া সফরে তারা ওয়ানডে দলে ফিরছেন। তবে অধিনায়কত্ব রোহিতের হাতে নেই; তার দায়িত্ব এখন শুভমান গিলের।
ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমবর্ধমান। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ায় ভালো না করলে হয়তো ওয়ানডে দলে নিয়মিত থাকার সুযোগও সীমিত হতে পারে। ভারতের দৃষ্টি এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে।
গৌতম গম্ভীর বলেন, “৫০ ওভারের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। বর্তমানে দলে থাকা বেশি গুরুত্বপূর্ণ। তারা উঁচু মানের ক্রিকেটার, অভিজ্ঞতা কাজে লাগবে। আশা করি সফল সফর কাটবে তাদের, দলও সফল হবে।”
আলভী /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল