ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ওমানে কর্মীদের কর্মঘণ্টা, ছুটি ও বেতন নিয়ে নতুন আইন জারি
গৃহকর্মীসহ সংশ্লিষ্ট পেশার শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন শ্রমবিধি জারি করেছে ওমান সরকার।
সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নং ৫৭৪/২০২৫ অনুযায়ী নতুন আইন প্রকাশ করেছে।
এর মূল লক্ষ্য হলো শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নয়ন করা এবং অতিরিক্ত কাজ বা শোষণ প্রতিরোধ করা।
নতুন বিধান অনুযায়ী—
কোনো গৃহকর্মী দৈনিক সর্বোচ্চ ১২ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না।
কাজের মধ্যে অন্তত ৮ ঘণ্টা বিশ্রামের সময় থাকতে হবে।
খাবার ও বিশ্রামের সময় কাজের ঘণ্টায় গণনা হবে না।
অতিরিক্ত সময় কাজের ক্ষেত্রে লিখিত সম্মতি লাগবে, এবং এর জন্য অতিরিক্ত মজুরি দিতে হবে।
এছাড়া সপ্তাহে অন্তত একদিন বেতনসহ ছুটি নিশ্চিত করতে হবে।যদি সেই দিনেও কাজ করানো হয়, তবে কর্মীকে দ্বিগুণ বেতন বা বিকল্প ছুটি দিতে হবে।
অসুস্থ ও বার্ষিক ছুটি:
শ্রমিকরা বছরে সর্বোচ্চ ৩০ দিনের অসুস্থকালীন ছুটি পাবেন, যা চিকিৎসকের সনদসাপেক্ষে অনুমোদিত হবে।
কোনো অবস্থায় অসুস্থ শ্রমিককে কাজে বাধ্য করা যাবে না।
এছাড়া বছরে অন্তত ২১ দিনের বেতনসহ বার্ষিক ছুটি দিতে হবে।
চাকরি ছাড়ার আগে কোনো ছুটি অব্যবহৃত থাকলে, শ্রমিককে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
বেতন প্রদানের নিয়ম:
শ্রমিকদের বেতন ওমানি রিয়াল বা পারস্পরিকভাবে নির্ধারিত বৈধ মুদ্রায় দিতে হবে।
বেতন প্রদানের সময়সীমা সাত দিন, এবং পরিশোধের প্রমাণ হিসেবে স্বাক্ষরিত রসিদ বা ব্যাংক ট্রান্সফার রেকর্ড রাখতে হবে।
বেতন কর্তনের সীমা:
বেতন থেকে কর্তন করা যাবে কেবল তিনটি ক্ষেত্রে —
শ্রমিকের অবহেলায় ক্ষতি হলে,
আদালতের নির্দেশে জরিমানা,
ঋণ পরিশোধ (লিখিত সম্মতি ও সুদবিহীনভাবে)।
কোনো অবস্থায়ই শ্রমিকের বেতনের ২৫% এর বেশি কর্তন করা যাবে না।
বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এই নতুন শ্রমবিধি ওমান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত।এই আইন বাস্তবায়নের মাধ্যমে দেশটিতে গৃহকর্মী ও প্রবাসী শ্রমিকদের জন্য আরও মানবিক কর্মপরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল