ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ফুটবলপ্রেমীদের নতুন দু:সংবাদ দিলো মেসির আর্জেন্টিনা
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। ডিসেম্বরে প্রীতি ম্যাচ খেলতে ভারতের মাটিতে নামার কথা ছিল মেসিদের, তবে এখন সেই সফর বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম TYC Sports।
বর্তমানে আর্জেন্টিনা দল ফিফা প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। সেখানে তারা ইতোমধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে এবং ১৫ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে।
তবে এই সফর শেষ হতেই দলটির ব্যস্ত সূচি থামছে না। আগামী নভেম্বরে দুইটি প্রীতি ম্যাচ নির্ধারিত আছে— প্রথমটি অ্যাঙ্গোলার বিপক্ষে, দ্বিতীয়টি হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারতের ম্যাচের ভেন্যু পরিবর্তনের খবরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যদি ভারত সফর বাতিল হয়, তাহলে সেই ম্যাচটি আফ্রিকায় মরক্কোর বিপক্ষে হতে পারে বলে ধারণা করছে TYC Sports।
উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আর্জেন্টিনা। সেই স্মৃতিময় সফরে মেসির উপস্থিতিতে উপচে পড়া দর্শক ছিল স্টেডিয়ামে। ১৪ বছর পর আবারও মেসিকে দেখার অপেক্ষায় ছিলেন কোটি ফুটবলপ্রেমী ভারতীয় ভক্তরা। কিন্তু এবার সেই স্বপ্নে পড়েছে ধাক্কা।
সংক্ষেপেআর্জেন্টিনা দলের ভারত সফর এখন অনিশ্চিত
ম্যাচটি মরক্কোতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা
সর্বশেষ ২০১১ সালে ভারতে খেলেছিল আর্জেন্টিনা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল