ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাবধান হোন! মালয়েশিয়া প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান — আটক ৬ বাংলাদেশি

২০২৫ অক্টোবর ১২ ১৭:৫৩:২২

সাবধান হোন! মালয়েশিয়া প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান — আটক ৬ বাংলাদেশি

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এসেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে। কেলান্তান রাজ্যে পরিচালিত যৌথ অভিযানে ৬ জন বাংলাদেশিসহ মোট ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।

অভিযান বিস্তারিতবৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় সময় ৮টার দিকে কেলান্তান রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে এই অভিযান চালানো হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ও রাজ্য সড়ক পরিবহন বিভাগ (JPJ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন।তারা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু অবৈধ অভিবাসী সরকারি নজর এড়িয়ে গণপরিবহন ব্যবহার করছে। এরপরই অভিযান পরিচালনা করা হয়।

???????? আটককৃতদের মধ্যে কারা আছেনআটক হওয়া ২৪ জনের মধ্যে রয়েছেন—

৬ জন বাংলাদেশি নাগরিক (৫ পুরুষ, ১ নারী)

৫ জন ভারতীয় পুরুষ

২ জন পাকিস্তানি পুরুষ

২ জন মিয়ানমারের নাগরিক

৮ জন ইন্দোনেশীয় (১ পুরুষ, ৭ নারী)

১ জন ভারতীয় নারী

অভিযানে বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়েছে।

তদন্ত ও পরবর্তী ব্যবস্থাইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে কেলান্তান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে—

“অবৈধ অভিবাসী শনাক্ত ও গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হবে। কেউ যদি অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দেয়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রবাসীদের জন্য সতর্কতা

ইমিগ্রেশন বিভাগ সকল প্রবাসীদের উদ্দেশ্যে জানিয়েছে,

“দেশে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান বা কাজ করা গুরুতর অপরাধ। এমনটি করলে গ্রেফতার, জরিমানা এবং দেশ ছাড়ার নির্দেশ (ডিপোর্টেশন) দেওয়া হতে পারে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত