ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন বাবর আজম

২০২৫ অক্টোবর ১২ ১৬:৪৪:০৪

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন বাবর আজম

রোহিত-কোহলিকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রানের মাইলফলক

পাকিস্তান ক্রিকেটের আধুনিক কিংবদন্তি বাবর আজম আবারও লিখলেন নতুন ইতিহাস।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করে তিনি হয়েছেন এশিয়ার প্রথম ব্যাটার।রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ব্যাটিং দানবরাও এখনো পৌঁছাতে পারেননি এই মাইলফলকে।

লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ইনিংসের সপ্তম বলেই বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামিকে চার মারেন বাবর, আর তাতেই স্পর্শ করেন সেই কাঙ্ক্ষিত সংখ্যা। ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ২৩ রানে, আর তার মোট সংগ্রহ দাঁড়ায় ৩০২১ রান, ৩৭ ম্যাচে।

এই কীর্তির মাধ্যমে বাবর আজম শুধু পাকিস্তানের নয়, সমগ্র এশিয়ার গর্ব।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার আগে ৭ জন ব্যাটারই কেবল ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন—তাদের মধ্যে রয়েছেন জো রুট, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, বেন স্টোকস, ট্রাভিস হেড, উসমান খাজা ও জ্যাক ক্রলি।

এর মধ্যে একমাত্র জো রুটের রান ৬০০০ ছাড়িয়েছে (৬০৮০) — বাকিদের কেউই এখনো বাবরের ধারেকাছে নেই এশিয়ান প্রেক্ষাপটে।

রোহিত শর্মা (২৭১৬) ও বিরাট কোহলি (২৬১৭) টেস্ট থেকে অবসর নেওয়ায় এই মাইলফলক স্পর্শের সুযোগ আর নেই তাদের।বর্তমানে বাবরের পরে আছেন ভারতের দুই তরুণ ব্যাটার — শুভমান গিল (২৮২৬) ও ঋষভ পন্ত (২৭৩১)।

বিশ্লেষকদের মতে, বাবরের এই ধারাবাহিকতা ও স্থিতিশীলতা তাঁকে আগামী দিনের সর্বকালের সেরাদের কাতারে নিয়ে যাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ