ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ফুটবল বিশ্বকে অবাক করে ১৮ বছর পর যে রেকর্ড গড়লো আর্জেন্টিনা
লাতিন আমেরিকার যুব ফুটবল মানেই আগুনে লড়াই, শক্তির প্রদর্শন আর তীব্র উত্তেজনা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনা ও মেক্সিকোর কোয়ার্টার ফাইনালের লড়াইও ছিল সেই ঐতিহ্যেরই প্রতিফলন। চিলির ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ১৮ বছর পর সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর এই উত্তপ্ত ম্যাচে দুই মেক্সিকান খেলোয়াড়কে লাল কার্ডও দেখতে হয়েছে।
ম্যাচের শুরু থেকেই মেক্সিকো ছিল আক্রমণাত্মক মুডে। বল দখলে এগিয়ে থাকলেও তারা গোল আদায় করতে ব্যর্থ হয়। বিপরীতে সীমিত সুযোগকে কাজে লাগায় আর্জেন্টিনা। ম্যাচের মাত্র নবম মিনিটেই মাহের কারিজো গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে নেন। এটি তার চলতি আসরের তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে লিওনেল মেসির ক্লাব সতীর্থ মাতেও সিলভেট্টির দুর্দান্ত শটে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। ২-০ গোলের লিড নিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না এলেও উত্তেজনা কমেনি। ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যোগ করা সময়ে মেক্সিকোর দিয়েগো ওচোয়া ও তাহিয়েল জিমেনেজকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান।
এই জয়ের মাধ্যমে চারবারের শিরোপাজয়ী আর্জেন্টিনা ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো। সর্বশেষ তারা ২০০৭ সালে সেমিফাইনালে খেলেছিল। গত সাত আসরে আর্জেন্টিনার সেরা অর্জন ছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার সেমিফাইনালে তারা আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)