ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চরম উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ,জেনেনিন ফলাফল

২০২৫ অক্টোবর ১২ ০৯:৪২:৪১

চরম উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ,জেনেনিন ফলাফল

প্রথম থেকেই আগুনে আর্জেন্টিনা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত! দুই গোলেই মেক্সিকোকে বিদায় দিল তরুণ আলবিসেলেস্তেরা।

চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। রবিবার (১২ অক্টোবর) কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শেষ চারে উঠেছে তরুণ আলবিসেলেস্তেরা।

নকআউট পর্বের এই ম্যাচে দুই দলই লড়েছে সমানে সমানভাবে, তবে গোলের সামনে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে মেক্সিকো। বল দখলে ছিল মেক্সিকোর আধিপত্য—পুরো ম্যাচে ৬৭ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। গোলের জন্য তারা ১২টি শট নিলেও মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল, তাও জালের দেখা মেলেনি।

অন্যদিকে আর্জেন্টিনা দক্ষতার পরিচয় দেয় সীমিত সুযোগ কাজে লাগিয়ে। মাত্র ৩৩ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও তারা গোলের উদ্দেশ্যে ৯টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। সেখান থেকেই এসেছে দুটি গোল, যা নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।

ম্যাচের নবম মিনিটেই আর্জেন্টিনাকে লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড মাহির কারিজো। বিরতির পর ৫৬ মিনিটে মাত্তেও সিলভেত্তির দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এরপর ম্যাচে আর গোল না হলেও মেক্সিকো একের পর এক আক্রমণ চালিয়ে ব্যর্থ হয়।

দুই অর্ধে নিখুঁত রক্ষণভাগ এবং সুযোগসন্ধানী আক্রমণে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয়ের ফলে তারা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় এবং শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত