ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
২০২৭ বিশ্বকাপে খেলতে যে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে
বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন এক কঠিন গাণিতিক সমীকরণ—২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে আসতেই হবে। বর্তমানে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজটাই নির্ধারণ করে দিতে পারে বিশ্বকাপে সরাসরি খেলার ভাগ্য।
আইসিসির নিয়ম অনুযায়ী, স্বাগতিক দক্ষিণ আফ্রিকাসহ শীর্ষ ৯ দল সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলবে। বাকি দলগুলোকে বাছাইপর্বে খেলতে হবে। তাই টাইগারদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—র্যাঙ্কিংয়ে নবম স্থানে ওঠা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে পরাজিত হয়ে ইতিমধ্যেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এখন সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে মেহেদী হাসান মিরাজের দলকে।
তবে, ২–১ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান ৮০ রেটিং পয়েন্টে থাকবে এবং অবস্থান পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশের চোখ থাকবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে।
যদি টাইগাররা আফগানদের ২–১ ব্যবধানে হারাতে পারে, তবে উইন্ডিজদের বিপক্ষে দুটি ম্যাচে জয় পেলেই নবম স্থানে উঠে আসবে বাংলাদেশ। আর আফগানদের কাছে সিরিজ হেরে গেলে, বিশ্বকাপের আশায় বাঁচতে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করতেই হবে।
এদিকে, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আইসিসি র্যাঙ্কিংয়ের হিসাব চলবে। এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকাসহ শীর্ষ ৯ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। কিন্তু বাংলাদেশের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের খেলার সংখ্যা বেশি, যা টাইগারদের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
আরও এক জটিলতা হলো—২০২৬ সালের সেপ্টেম্বরে ভারত সিরিজের আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ব্যস্ত সময় পেরোবে দলটি। ফলে এখন যদি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া না যায়, তবে ২০২৭ বিশ্বকাপের টিকিট হবে এক দুঃস্বপ্নের মতো কঠিন।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তানের কাছে। দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবুধাবিতে মাঠে নামছে টাইগাররা। শেষ ম্যাচ ১৪ অক্টোবর। এরপর ঘরের মাঠে ১৮ অক্টোবর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)