ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীরা সাবধান : নতুন আইন চালু , যে ভুল করলেই বাতিল হবে ভিসা
এক মুহূর্তের আবেগ, এক ক্লিকের ভুল—আর সেই ভুলেই শেষ হয়ে গেল এক বাংলাদেশি প্রবাসীর ওমানের স্বপ্নময় জীবন। দুই দিন আগে ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান ৮ জন বাংলাদেশি প্রবাসী। সেই মর্মান্তিক ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এক প্রবাসী। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, কিন্তু সেটিই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে।
রয়্যাল ওমান পুলিশ দ্রুত অভিযানে ওই প্রবাসীকে গ্রেফতার করে। কারণ দেশটির কঠোর আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ভিডিও ধারণ বা শেয়ার করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এটি শুধু মানবিকতার বিষয় নয়, বরং আইনি বাধ্যবাধকতাও।
ওমানের আইন অনুযায়ী, মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিক ও প্রবাসীর দায়িত্ব। তাই দুর্ঘটনা ঘটলে ভিডিও করা বা তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই প্রবাসী সেটি লঙ্ঘন করেন, যার ফলশ্রুতিতে এখন তিনি আদালতের মুখোমুখি।
আইন অনুযায়ী, দোষী প্রমাণিত হলে হতে পারে জরিমানা, কারাদণ্ড, এমনকি আজীবনের জন্য ওমান থেকে ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়ার শাস্তি। বর্তমানে তার বিরুদ্ধে মামলা চলছে, এবং রয়্যাল ওমান পুলিশ এ বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে—
“দুর্ঘটনা বা সংবেদনশীল কোনো মুহূর্তে ভিডিও না করে অবিলম্বে পুলিশকে খবর দিন।”
ওমানের বাংলাদেশি কমিউনিটিতে এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শোকাহত, আবার অনেকেই হতবাক হয়ে বলছেন—“একটি ভিডিও যদি এত বড় মূল্য দিতে হয়, তাহলে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।”
যে প্রবাসী একসময় পরিবারের স্বপ্ন পূরণে দিনরাত পরিশ্রম করতেন, আজ তিনি কারাগারে বসে হয়তো ভাবছেন—“একটা ভিডিও না তুললেই হয়তো আজ আমি মুক্ত থাকতাম…”
ওমানে থাকা সকল প্রবাসীদের প্রতি অনুরোধ—আইন মেনে চলুন, সংবেদনশীল বিষয় কখনও সামাজিক মাধ্যমে প্রকাশ করবেন না। আপনার এক ক্লিকই আপনার ভিসা, স্বাধীনতা ও ভবিষ্যৎ কেড়ে নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)