ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের যেখানে পাঠালো ইসরায়েল

২০২৫ অক্টোবর ১০ ১১:০৭:২৩

শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের যেখানে পাঠালো ইসরায়েল

আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার গাজা অভিমুখী নৌবহরের আটক অধিকারকর্মীদের একটি অংশকে কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফ্লোটিলা সদস্যদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী জাহাজ দখলের পর থেকেই তারা সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন।

ফ্লোটিলা কোয়ালিশন ও মানবাধিকার সংস্থা আদালাহর বরাত দিয়ে সংবাদমাধ্যম দৃক জানিয়েছে, আটককৃতদের মধ্যে রয়েছেন সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও নাবিক।

গাজা অভিমুখে মানবিক মিশন

‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামের এই আন্তর্জাতিক মানবিক উদ্যোগের লক্ষ্য ছিল ইসরায়েলি অবরোধ ভাঙা ও গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।এই মিশনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।

মোট ৯টি জাহাজ অংশ নেয় ফ্লোটিলায়, যার মধ্যে ৮টি “থাউজেন্ড ম্যাডলিনস” এবং একটি সমন্বয়কারী জাহাজ ছিল।

কেৎজিয়েত কারাগারে স্থানান্তর

ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারটি দেশটির সবচেয়ে বড় আটক কেন্দ্র হিসেবে পরিচিত।এই কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর নিয়মিত নির্যাতনের অভিযোগ রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গত বুধবার ইসরায়েলি বাহিনী ফ্লোটিলা নৌবহরে অভিযান চালায় এবং সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায়।আইনি প্রক্রিয়া শেষে তাদের কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করা হয়।

আইনি সহায়তায় বাধা

মানবাধিকার সংস্থা আদালাহর আইনজীবীরা জানিয়েছেন, আটক অনেককে মারধর ও অপদস্থ করা হয়েছে।তারা আরও জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ আইনি সহায়তায় বাধা দিচ্ছে, যদিও আজই তাদের মুক্তি সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত